Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থী দুইজনের মনোনয়ন বাতিল

Link Copied!

আকাশ মারমা মংসিংঃ আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এতে দুইজনে মনোনয় পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।মনোনয়ন বাতিলকৃত হলেন, ২নং কুহালং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান  প্রার্থী  ক্যচিং অং মার্মা৫নং টংকাবতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য  প্রার্থী রুইয়াং ম্রো।

১২ ডিসেম্বর রবিবার  বান্দরবান নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ৫ই জানুয়ারী শুরু হতে যাচ্ছে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মনোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন হয়। পরে যাচাই বাছাই শেষে দুইজনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে বলে জানা যায়।

আরো জানা, ২নং কুহালং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ক্যচিং অং মার্মা ব্যাংকে ঋনাধীন থাকার কারণে বাংলাদেশ ব্যাংক হতে নোটিশ জারী করলে তাকে মনোনয় বাতিল করা হয়। অপর একজন টংকাবতী ইউনিয়নে ২নং ওয়ার্ডের রুইয়াং ম্রো যাচাই বাছাইয়ে সময় নিজস্ব ও কোন সমর্থক  না থাকার কারণে তাকে বাতিল করা হয়।

এইবারে ইউপি নির্বাচনে ৪নং সুয়ালক ইউনিয়নে আওয়ামীলীগে নৌকার প্রার্থী ১জন, ও স্বতন্ত্র প্রার্থী  ১জন, ২নং কুহালং ইউনিয়নে নৌকার প্রার্থী  ১জন ও ৫নং টংকাবতী ইউনিয়নে নৌকা প্রার্থী ১জন, স্বতন্ত্র প্রার্থী  ২জন সহ মোট  মনোনয় চেয়ারম্যান প্রার্থীর ৬ জন এইবারে নির্বাচনে লড়াই করবে।

এইদিকে ইউপি নির্বাচনে কুহালং, টংকাবতি ও সুয়ালকসহ তিনটি ইউনিয়নে মোট ভোটারে সংখ্যা রয়েছে ২০হাজার ১৫ জন, তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ১শত ৯৭জন ও মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৮শত ১৮ জন।

বান্দরবান নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা জানান, দুপুরে যাচাই বাছাই শেষে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং সেই দুইজনে মধ্যে একজন ব্যংকে ঋণ পরিশোধ করেনি ও অপর একজন না আসার কারণে ও সমর্থন স্বাক্ষর না থাকায় মনোনয়পত্র বাতিল করা হয়েছে।

তিনি আরো জানান, ২০ তারিখ প্রতীক  বরাদ্ধ দেওয়া হবে। নির্দ্দিষ্ট তারিখের মধ্যে  প্রচারণা শুরু করতে পারবে প্রার্থীরা।