জাহাঙ্গীর আলম কাজলঃবান্দরবানের নাইক্ষংছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরুধীদিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মাঠে দুর্নীতি দমন কমিশনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।
এরপর উপজেলা পরিষদ কার্যলয়ের সামনে মানববন্ধন শেষে টিটিসি হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আন্তর্জাতিক ইসলামি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ইন্জিনিয়ার মোঃ হাসানা ইন আরিফ।
স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষংছড়ি থানার ওসি তদন্ত শরীফ ইবনে আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবদুস সাত্তার, প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমরান,বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, আওয়ামিলীগ যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ সিরাজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।


