পাহাড় কন্ঠ ডেস্কঃবান্দরবান-চট্রগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত সকল ছাত্রছাত্রীরা আগামীকাল থেকে পূরবী পরিবহনে যাতায়াত করলে হাফ ভাড়া আদায়ের সিদ্ধান্ত নিয়েছে পূরবী বাস কর্তৃপক্ষ।
আজ সন্ধ্যায় পূরবী হিলভিউ হোটেলের সত্বাধিকারী ও আঞ্চলিক পরিষদের সদস্য জনাব কাজল কান্তি দাশ বান্দরবানের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এক লিখিত বিবৃতিতে এই ঘোষনা দেন। তিনি বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং,এমপি মহোদয়ের নির্দেশে ও ছাত্রছাত্রীদের কল্যাণে এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল থেকে ছাত্রছাত্রীরা পূরবী বাসে চড়লে হাফ ভাড়া দিবে।তবে ছাত্রছাত্রীদের কাছে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্র থাকতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান চলার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যাতায়াতে হাফ ভাড়া দিতে পারবে। এছাড়াও ক্রমান্বয়ে ছাত্রছাত্রীরা বান্দরবান বাসস্ট্যান্ড পূরবী বাস কাউন্টারে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ নিজ নাম তালিকাভুক্ত করতে হবে।


