নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৩ জন

লামায় গৃহবধূ মৃত্যু পরিবারের দাবী হত্যা শ্বশুর বাড়ির লোকজন বলছে আত্মহত্যা

Copy Link

ইসমাইলুল করিমঃবান্দরবানের লামায় বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন। সোমবার (০৬ ডিসেম্বর ২১ইং ) সন্ধ্যা ৭টায় ওই গৃহবধূকে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।

নিহত শাহানারা বেগম (৩৫) লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট কলারঝিরি এলাকার মোঃ সেলিম মৃধার স্ত্রী ও লামা সদর ইউনিয়নের চিউনী মুসলিম পাড়ার মোঃ আলীর মেয়ে। তার স্বামী মোঃ সেলিম মৃধা রূপসীপাড়া ইউনিয়নের ছোট কলার ঝিরির সত্তার মৃধার ছেলে।

মোঃ সেলিম বলেন, সকাল ১০টায় তার স্ত্রীর সাথে বাকবিতন্ডা হয়। পরে দুপুর ১টায় সবার অজান্তে শস্য ক্ষেতে ব্যবহারের জন্য আনা ফুরাডিন বিষ খেয়ে তার স্ত্রী আত্মহত্যা করে। তারা দ্রুত শাহানারা কে রূপসীপাড়া বাজারে ডাক্তারের দোকানে নিয়ে আসে। পরে সন্ধ্যা ৭টায় লামা সরকারি হাসপাতালে নিয়ে যায়।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার ডাঃ রায়হান জান্নাত বিলকিস সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে শাহানারাকে মৃত আনা হয়েছে। তার মৃত্যুর কারণ আমরা জানিনা।

খবর পেয়ে লামা হাসপাতালে উপস্থিত হয় লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আশরাফ হোসেন। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটি সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

নিহত শাহানারা বেগমের বড় ভাই মোঃ জমাত আলী (৫০) বলেন, ৫ বছর আগেও আরেকবার সেলিম আমার বোনকে প্রচন্ড মারধর করেছে। আমার বোন তার সংসারে সুখি ছিলনা।

নিহতের ভাবী আয়াতুন নেছা বলেন, পুলিশ সুরতহাল করার সময় আমিও পাশে ছিলাম। লাশের দুই পায়ের পিছনে রানে লাঠি দিয়ে মাইরের ৪/৫ টি আঘাতের চিহ্ন আছে। এইটা আত্মহত্যা না পরিকল্পিত খুন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!