নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২১, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৫৫ জন

বান্দরবান চালু হচ্ছে বিলাস বহুল পূরবী লাক্সারি এসি,ননএসি বাস সার্ভিস

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃআগামীকাল ৬ ডিসেম্বর সোমবার থেকে বান্দরবান-চট্রগ্রাম ও বান্দরবান- কক্সবাজার রুটে চালু হচ্ছে বিলাস বহুল লাক্সানা লাক্সারি পূরবী এসি,ননএসি বাস সার্ভিস।

পূরবী লাক্সারি বাস

আজ এক বিবৃতিতে পূরবী ও হিলভিউ কর্তৃপক্ষ জানান – বান্দরবান হতে পরপর ৬ বারের নির্বাচিত সাংসদ ও পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং,এমপি মহোদয় গত ২০ আগস্ট ২০২১ তারিখ চট্টগ্রামে চট্রগ্রাম-কক্সবাজার রুটে নতুনভাবে বিলাস বহুল লাক্সানা লাক্সারি পূরবী এসি,ননএসি বাস সার্ভিসের উদ্বোধন কালে পূরবী কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন যে,চট্টগ্রাম -কক্সবাজার রুটের মতো বান্দরবান-চট্রগ্রাম-কক্সবাজার রুটেও যেন বিলাস বহুল এই লাক্সানা লাক্সারি পূরবী এসি,ননএসি বাস সার্ভিস চালু করা হয়।

বান্দরবানে আগত পর্যটক ও বান্দরবান বাসীর আরামদায়ক ভ্রমনের উদ্দেশ্যে ও বান্দরবান বাসীর দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে মূলতঃ পার্বত‍্য মন্ত্রী মহোদয়ের সেই নির্দেশনা মোতাবেক আগামীকাল থেকে বিলাস বহুল লাক্সানা লাক্সারি পূরবী এসি/ননএসি বাস সার্ভিস চলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক্ষেত্রে সকলের আন্তরিকতা, দোয়া ও সহযোগিতায় যাত্রীসেবার সর্বোচ্চ,সুন্দর,সুষ্ঠ,সুশৃঙ্খল ও সুনামের সাথে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সকলের আন্তরিকতা ও ভালোবাসা কামনা করেন। বর্তমানে বান্দরবান-চট্রগ্রাম ও বান্দরবান- কক্সবাজার রুটে চলমান পূর্বের সকল এসি/ননএসি পূরবী বাস গুলো অতি শীঘ্রয় অন‍্যত্র স্থানান্তর ও সংস্কারের জন‍্য বান্দরবান থেকে সরানো হবে।আগামীকাল থেকে নতুন মডেলের এই বিলাস বহুল লাক্সানা লাক্সারি পূরবী এসি বাস চলাচল করবে এবং একই মডেলের নন এসি বাস অতিসত্বর চলাচল করবে।

আজ বিকেল ৪.৩০ ঘটিকায় প্রচারনার অংশ হিসেবে পূরবী পরিবহন নতুন মডেলের ৪ টি লাক্সানা লাক্সারি এসি বাস সহ বিশাল একটি গাড়ী বহর বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় প্রচারের জন‍্য মহড়া দেয়। আগামীকাল থেকে বান্দরবান বাস মালিক সমিতির নির্ধারিত সময়সূচী অনুযায়ী নিয়মিত এই বাস বান্দরবান হতে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করবে।

উল্লেখ্য যে,গত বছর আনুষ্ঠানিকতার মধ‍্য দিয়ে পার্বত‍্য মন্ত্রী মহোদয় বান্দরবানেও পূরবী এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন।উদ্বোধন পরবর্তী সময়ে কোভিড-১৯ এর প্রভাব,লকডাউন ও বান্দরবান-কেরানীহাট সড়ক সংস্কার সহ নানান জটিলতার কারনে সন্তোষজনক বাস সার্ভিস পরিচালনায় কিছুটা বিঘ্ন ঘটে।তবে আগামী দিনগুলোতে যাত্রীদের কল‍্যাণে উৎকৃষ্ট সেবা প্রদানে কর্তৃপক্ষ দৃঢ় অঙ্গিকারবদ্ধ রয়েছেন।

পরিশেষে পূরবী কর্তৃপক্ষ বলেন-“ব‍্যবসা নয়,যাত্রীসেবাই আমাদের মূল লক্ষ‍্য”। একটি সুন্দর যাত্রীসেবা দেওয়ার জন‍্য সৃষ্টকর্তার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!