পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উলক্ষে বান্দরবানে হত দরিদ্র ও দুস্থ অসহায় পরিবার মাঝে কম্বল বিতরণ করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)।
২রা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ২ ঘটিকায় সময় বান্দরবান সদর উপজেলা তালুকদার পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এই বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় অসহায় গরীব দুস্থ মানুষের মাঝে ১টি করে মোট ২০০ টি পরিবারকে শিতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।বিতরণী অনুষ্ঠানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(গণতান্ত্রিক)জেলা সভাপতি মংপু (হেডম্যান), জেলা কমিটি সাধারণ সম্পাদক উবামং মারমা, কেন্দ্রীয় কমিটি সদস্য আফ্রুমং মারমা, সদস্য সোলেন চাকমা সহ অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা ও সর্ব সাধারণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


