নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২১, ১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩৯ জন

বান্দরবানে সুবর্ন জয়ন্তী ৫০ বছর পূর্তি উদযাপন

Copy Link

আকাশ মারমা মংসিংঃ সারাদেশের ন্যায় বান্দরবানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তি উপলক্ষে পতাকা প্রদক্ষীন র‍্যালী করেছে বান্দরবান পার্বত্য জেলা বাংলাদেশ আনসার ওগ্রাম প্রতিরক্ষা বাহিনী।

১ ডিসেম্বর বুধবার সকালে বান্দরবান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি এঁর নেতৃত্বে নির্দেশে ও বান্দরবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ডার শাহদাত হোসেন নেতৃত্বে মুজিববর্ষের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবানে পতাকা প্রদক্ষিণ র‌্যালি উদযাপনের কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠান সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০টি পতাকা নিয়ে ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যরা একটি সুসজ্জিত দল ৫০ মিনিটব্যাপী পতাকা র‌্যালির মাধ্যমে বান্দরবান শিশু পার্ক হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে বান্দরবান ঈদগাহ মাঠে সমাপ্তি ঘটে। পরে ঈদগাহ মাঠে ক্ষুদ্র পরিসরে আলোচনা সভা আয়োজন করা হয়।

এসময় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক আবু রাসেল, সার্কেল অ্যাডজুরেন্ট হেলাল উদ্দিন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুর রহিম, রোয়াংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: তানজির আজাদসহ জেলা উপজেলা কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ডার শাহদাত হোসেন বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। তিনি বলেন জননিরাপত্তার পাশাপাশি এবাহিনীর সদস্যগণ দেশের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্ব্বোচ্চ পেশাদারিত্ব সহকারে নিরন্তর নিরলস কাজ করে যাচ্ছেন।

বক্তব্যে আরো বলেন, এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণ মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযু্দ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং জাতীয় সকল গুরুত্বপূর্ণ কাজে ও দেশের সংকটকালীন সময়ে অতীতের মত বান্দরবান পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার অভিমত প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!