বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,রুমা উপজেলা শাখার সম্মেলন ১৫ নভেম্বর, সোমবার রুমা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ক্য হ্লা মারমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,পাহাড় কন্ঠে উপদেষ্টা, সাদেক হোসেন চৌধুরী।

সকাল ১১ টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সিং থোয়াই অং।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কমলময় তঞ্চঙ্গা, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী, শৈমং মারমা শৈবং, দপ্তর সম্পাদক মং ওয়েনু মারমা, যুব ও ক্রীড়া সম্পাদক মংওয়াই চিং, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীলিপ কুমার বড়ুয়া, মীর নাছির ঊদ্দিন, রাজীব মল্লিক, সাধারন সম্পাদক থান খাম লিয়ান বম, যুগ্ম সম্পাদক সুধীর দাশ, রতন কান্তি দাশ।
সম্মেলন শেষে ২য় অধিবেশনে মং শৈ ম্যা কে সভাপতি, মোঃ নুরুল আবছার কে সাধারন সম্পাদক ও লাল পেক লিয়ান বমকে সাংগঠনিক সম্পাদক করে রুমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন