নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২১, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৫ জন

লামায় ১০ বছরের সার্বিক উন্নয়ন তুলে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের লামায় ২নং লামা সদর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিন্টু কুমার সেন ইউনিয়নের গত ১০ বছরের সার্বিক উন্নয়ন তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (০৬ নভেম্বর ২১ইং) সকাল সাড়ে ১০টায় লামা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময়কালে প্রার্থী মিন্টু কুমার সেন বলেন, আমি বিগত ১০ বছর লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করার পূর্বে আপনারা ইউনিয়নের প্রতিটি এলাকা সম্পর্কে অবগত আছেন। বর্তমানে ও আপনারা এলাকার সার্বিক চিত্র জানেন। আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ইউনিয়নে উন্নয়ন করার জন্য নিরলসভাবে কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের আন্তরিকতায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন চিত্র দিন দিন পাল্টে যাচ্ছে। মাতামুহুরী নদীর রাজবাড়ী মেরাখোলা ঘাটে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ করায় জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। পোপা খালের উপর ব্রিজ নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। এটি নির্মিত হলে দুর্গম এলাকার জীবনযাত্রার মান আরো পাল্টে যাবে।

গত কয়েক বছরে ইউনিয়নের ১০৩ টি গৃহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া সহ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা শতভাগ নিশ্চিত করা হয়েছে ও এই কার্যক্রম চলমান রয়েছে। নারীর ক্ষমতায়ন ও তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন প্রশিক্ষণ ও অনুদান প্রদান ও গরীবদেরকে ১০ টাকা মূল্যে চাল প্রদান করা হচ্ছে। ভিজিডি কর্মসূচীর মাধ্যমে অসহায় নারীদেরকে সহায়তা প্রদান অব্যাহত আছে। পোপা সড়কের প্রায় ৮ কিলোমিটার রাস্তা নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন আছে। ২-৩ মাসের মধ্যে সড়কের নির্মাণ কাজ শুরু হবে।

ইউনিয়নের মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা, হেফজখানা, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ সামাজিক ও ধর্মীয় উন্নয়নে অনুদান প্রদান করে সকলের সাথে আছি। পুরো ইউনিয়নকে বিদ্যুতায়নের আওতায় আনার জন্য কাজ চলছে। যে সকল এলাকায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেসব এলাকায় বিনামূল্যে সোলার লাইট বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে কম বেশি অনুদান দেয়া হয়েছে। মেরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে জুনিয়র হাই স্কুলে উন্নীত করা হয়েছে। অসংখ্য অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ই্উনিয়ন পরিষদ ভবন নির্মাণ করেছি। অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। কমিউনিটি ক্লিনিক উন্নয়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি কৃষি খাতের উন্নয়নে কৃষকদের কৃষি উপকরণ ও প্রণোদনা প্রদান করেছি।

তিনি আরো বলেন, দায়িত্ব পালনকালে কখনো সাম্প্রদায়িকতাকে লালন করিনি। গত ১৪ অক্টোবর লামা বাজারে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। বিষয়টি একান্তই লামা বাজারের। অথচ আমার প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী ওই বিষয়টিকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। ভোটারদের কাছে গিয়ে এ বিষয়টিকে ভিন্নখাতে উপস্থাপন করে নির্বাচনী পরিবেশকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করছেন। আমি সকলের সহায়তা কামনা করছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!