babul khan
৬ নভেম্বর ২০২১, ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৩২ জন

লামায় সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের লামায় ৪নং আজিজনগর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতিকে)রশিদ আহমদ সাংবাদিক সম্মেলন করেন, শনিবার বিকালবেলা ( ৬ নভেম্বর ২১ইং ) লামা প্রেস ক্লাবের মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওখানে লিখিত বক্তব্যে তিনি বহিরাগত লোকজনের প্রভাব বিস্তার, ভোট কারচুপি, জালভোট, কেন্দ্র দখল, কেন্দ্রে ভোট না গণনা, ভোটের ফলাফল ছিনিয়ে নেয়ার জন্য প্রশাসন মেকানিজম সহ নানান অভিযোগের কথা লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিচারিক ক্ষমতা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের অনুরোধ করেন। নিমিত্তে এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবীতে নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষনের জন্য।

তিনি আরো জানান,আমি আজিজনগরের একজন নাগরিক হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছি।নির্বাচন কমিশন দেশের জনগণকে নিশ্চিত করে বলেছে ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ ও দলীয় প্রভাবমুক্ত ভাবে অনুষ্ঠিত হবে। আমি নির্বাচন কমিশনের এই আশ্বাসের উপর বিশ্বাস করে নির্বাচনে অংশগ্রহণ করেছি।

অত্যন্ত দুঃখজনক হলেও সত্য নির্বাচনের প্রার্থী হওয়ার পর থেকে আমার ও আমার সমর্থকদের উপর প্রতিদ্বন্ধী প্রার্থী নিজে ও তার কর্মী বাহিনী দিয়ে একের পর এক হুমকী এবং ভয় ভীতি প্রদান করে যাচ্ছে। আমি আইন-শৃঙ্খলা বাহিনী সহ রিটার্নিং অফিসারের নিকট লিখিত ভাবে বিষয়গুলাে জানিয়ে আসছি। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী মদদে তার কর্মী ও সমর্থকেরা আমার নির্বাচনী পােস্টার ছিড়ে ফেলেছে। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী প্রকাশ্য হুমকি দিয়ে বেড়াচ্ছে নির্বাচনের দিন যে কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি করে ফলাফল তার নূকুলে নিবে। জনগনের উপর তার কোন আস্থা ও বিশ্বাস নাই।

আজিজনগর ইউনিয়ন লােহাগাড়া ও চকরিয়া সংলগ্ন, নির্বাচনের দিন পার্শ্ববর্তী লোহাগাড়া ও চকরিয়া উপজেলা হইতে ভাড়াটিয়া লােকজন এনে ২,৩,৫,৬,৭ ও ৮নং ওয়ার্ডের কেন্দ্র সমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার জন্য আমার প্রতিদ্বন্ধী প্রার্থী নীল নকশা চূড়ান্ত করেছে বলে তার সমর্থিত কর্মী ও সমর্থকরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। বহিরাগত লােকজন এনে আমার প্রতিদ্বন্ধী প্রার্থী আজিজনগরে শোডাউন ও উঠান বৈঠক করে যাচ্ছে।নির্বাচনের দিন ভােট কেন্দ্র দখল করার জন্য বহিরাগত স্বশস্ত্র ক্যাডারদের আজিজনরের বিভিন্ন কেন্দ্র সমাগম করবে বলে প্রতিদ্বন্ধী প্রার্থীর লােকজন বলাবলি করছে। বিগত ইউপি নির্বাচনে আমার বর্তমান প্রতিদ্বন্ধী প্রার্থী ও তার সমর্থকেরা সে সময়কার দুই চেয়ারম্যান প্রার্থীকে হামলা চালিয়ে কেন্দ্র দখল করেছে।

এ বছরও একই কায়দায় কেন্দ্র দখল করার হুমকি দিয়েছে। আমি সুস্থ্য ভােট গ্রহণের স্বার্থে আজিজনগরে নির্বাচনের দিন বিচারিক ক্ষমতাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা বাহিনী , বিজিবি ও দক্ষ পুলিশ বাহিনী নিয়ােগ করার আবেদন জানিয়ে নিবচিন কমিশন ও প্রশাসনের কাছে ইতিমধ্যে আবেদন জমা দিয়েছি।

জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার কিছু পর্যবেক্ষণ তুলে ধরছি। আমরা জানতে পেরেছি চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের ফলাফল তার অনূকুলে নেওয়ার জন্য প্রশাসনি মেকানিজমে মেনে-পছন্দের লােকদেরকে আজিজনগরের নয়টি কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং নিয়ােগ দেওয়ার জন্য একটি তালিকা অতি গােপনে রিটার্নিং অফিসারের নিকট জমা দেয়।

লােকজন ইতিমধ্যে প্রশিক্ষণ ও গ্রহণ করেছে। আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু বলতে চাইনা। তবে আমাদের সুসষ্ট বক্তব্য হলাে রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার যদি কিছু করতে চান তাহলে জনগণ মেনে নিবে না। এইজন্য যে কোন পরিস্থিতির জন্য রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসারকে দায়-দায়িত্ব বহন করতে হবে।

আগামী ১১ নভেম্বর লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০