নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২১, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৪ জন

তেলের দাম বৃদ্ধির কারণে বান্দরবান দুরপাল্লা বাস বন্ধ

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃসারাদেশে ন্যায় জ্বালানী তেলের দাম বাড়ানো কারণে অনির্দ্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছে বান্দরবানে পরিবহন মালিক সমিতি। এতে বন্ধ রয়েছে দুরপাল্লা বাসগুলো। আজ সকালে থেকে বান্দরবানে বাসষ্ট্যান্ড, রোয়াংছড়ি বাসষ্ট্যান্ড, থানচি ও রুমা বাসষ্ট্যান্ড গুলো দূরপাল্লা বাস চলাচলে বন্ধ দেখা গেছে। কোন দূর পাল্লাবাস প্রবেশ করেনি বান্দরবান শহরে। শুধু ছোট ছোট যানবাহন চলাচলে ভাড়া নিচ্ছে দ্বিগুন বাড়তি। এতে ভোগান্তিতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। দ্বিগুন ভাড়া দিয়ে যেতে হচ্ছে নিজ গন্তব্যে।

সকাল হতে দেখা যায় ধর্মঘটের কারণে বান্দরবান থেকে চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকার উদ্দেশ্যে কোনো যানবাহন ছেড়ে যায়নি । তবে বাসষ্ট্যন্ড গুলোতে মাহিন্দ্রা গাড়ি গুলো ১০ হতে ২০টাকা ভাড়া বাড়িয়ে যাত্রী উঠাচ্ছে। এতে ভাড়া বেশি কারণে ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়া ক্ষোভ প্রকাশ করেন গাড়ি ড্রাইভাররা। তাদের ভাষ্যমতে তেলে দাম বাড়ানো কারণে ১০ টাকা ভাড়া বেড়ে দেওয়া হয়েছে। না বাড়ালে তাদের তেলের দাম পোষাবে নাহ। তাই বাধ্য হয়ে হয়ে ভাড়া বাড়তি নিতে হয়েছে বলে জানান ড্রাইভাররা।

সাধারণ যাত্রী ইউসুফ আলী বলেন, সরকার তেলে দাম বাড়ানো কারণে আজ সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়তে হচ্ছে। কেরানিহাট ভাড়া ১০ টাকা করে বাড়তি দিয়ে যেতে হচ্ছে।

আরেকযাত্রী মোল্লা মিয়া জানান, সকাল থেকে বাস বন্ধ। চট্টগ্রামে যাবো বলে বের হয়েছি কিন্তু বাস বন্ধ। অনেক্ষন অপেক্ষা করে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। তাও বেশি ভাড়া দিয়ে। সরকার যদি তেলের দাম কমিয়ে আনে তাহলে আমার সাধারণ যাত্রীও ভোগান্তি হবে নাহ।

জানা যায়, বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে সারাদেশের পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধির ঘোষণা না দেয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিক সমিতিরা।

বান্দরবান পূর্বানী চেয়ার কোচ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাশ ঝন্তু বলেন, গতকাল হতে তেল দাম বাড়তি হওয়ার কারণে অনির্দ্দিষ্টকালের জন্য বান্দরবান পরিবহনে ধর্মঘট শুরু হয়েছে। কেন্দ্রীয় হতে কোন মতামত না আসার পর্যন্ত এই ধর্মঘট চলতে থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!