1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান

ইসমাইলুল করিমঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ শ্লোগানে বান্দরবানের লামা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ( ৪ নভেম্বর ২১ইং) বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাফায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। বেলা ১১টায় জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আগুন নির্বাপন, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিভিন্ন সহিংসতা, পাহাড় ধস, বন্যা সহ সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট সমস্যায় মানুষের পাশে ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কার্যক্রম চলবে। আজ প্রথম দিন পতাকা উত্তোলন, উদ্বোধন অনুষ্ঠান ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a