নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন ৮ম বারের মতো বান্দরবান জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পদকে ভূষিত হলেন।এ জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমার ১ নভেম্বর দুপুরে ইউএনও’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান কালে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সত্তার,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ।


