নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২১, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৮ জন

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে বিজিবি

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভ্যন্তরীণ সন্ত্রাস দমন এবং জোনের আওতাধীন এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালিদের মধ্যে সম্প্রীতি উন্নয়নে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সদর দপ্তর বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের নির্দেশে
১১ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বেসামরিক হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে গবাদিপশু বিতরণ করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি জোনের কমান্ডার লেঃ কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ উক্ত গবাদিপশু গুলো হতদরিদ্র ব্যক্তিদের নিকট হস্তান্তর করেন।

পরবর্তীতে জোন কমান্ডার মহোদয় হতদরিদ্রদের পরিবারের খোঁজ খবর নেন, অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এলাকার পাহাড়ি ও বাঙ্গালি সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অত্র জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুঃ জাহিদুল ইসলাম ভূঁঞা, অন্যান্য বিজিবি সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!