বান্দরবানে সেনা রিজিয়নের আওতায় দূর্গম এলাকার বসবাসররত দরিদ্র পরিরবারগুলোকে স্বাবলম্বী করের গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন।বান্দরবানে দরিদ্র পরিবার মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদানন।
১ নভেম্বর সোমবার সকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার নির্দেশে বান্দরবান জোনের আয়োজনে বান্দরবান, আলীকদম, রুমা, নাইক্ষ্যংছড়ি ও বলিপাড়া জোন কর্তৃক সর্বমোট ৭৫ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, সোলার প্যানেল, ছাগল, কৃষি যন্ত্রপাতি এবং পানি সেচের মেশিন প্রদান করা হয়।

এই সময় রিজিয়নের নির্দেশনায় সকল জোন এর তত্ত্বাবধানে কৃষি যন্ত্রপাতি-১১টি, পানি সেচের মেশিন-০২, ছাগল ২৭টি, গরুর বাছুর-১টি, হস্তচালিত তাঁত-১টি, সোলার প্যানেল-০৮টি, সেলাই মেশিন-২৪টি এবং আর্থিক সাহায্য সহায়তা প্রদান করা হয়।
বান্দরবান সেনানিবাসে সহযোগীতা প্রদান অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের এই সকল সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক বলেন, পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগীতা প্রদান করে থাকি। আমরা Social Safety Network Program এর আওতায় বিশেষত দুর্গম এলাকার মানুষের জীবিকার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সকলকে নিরাপত্তার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় পার্বত্য অঞ্চলের সকলকে সামিল করতে চাই।দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে তাদের প্রয়োজনীয় সামগ্রী দিতে পেরে আমরা আজ অনেক আনন্দিত।ভবিষ্যতেও এই ধরনের সহযোগীতা অব্যহত থাকবে।
এ সময় বান্দরবান সেনা জোন কমান্ডার সহ বান্দরবান সেনা রিজিয়ন এর সকল জোনের, কমান্ডারগণ,গণমাধ্যমকর্মীবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


