নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২১, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৭ জন

মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” লামায় কমিনিউটি পুলিশিং ডে পালন

Copy Link

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল বলেছেন, আসন্ন ইউপি নির্বাচন। লামা উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ২১ইং নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে লামা উপজেলায়। এই উৎসবমূখর পরিবেশকে যারা নৎসাত করবে তাদের ছাড় দেয়া হবে না। আমরা চাই সকল দলের ও মতের মানুষের সুন্দর অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এই নির্বাচনে আধিপাত্য বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টিতে “অস্ত্রের ঝনঝনানি বরদাস্ত করা হবেনা”।

তিনি আরো বলেন, নির্বাচনের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন বহিরাগত কোন মানুষকে নির্বাচনী এলাকায় দেখা গেলে তাদের গ্রেফতার করা হবে। শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট থাকবে। এছাড়া প্রতিটি মানুষ যেন নিজেদের ভোট প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে এবং কেউ যেন কেন্দ্রে প্রভাব বিস্তার না করে আমরা সেদিকে খেয়াল রাখবো।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে লামা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এইসব কথা বলে তিনি।

শনিবার(৩০ অক্টোবর)সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লামা থানা ভবনের ৩য় তলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

লামা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত চেয়ারম্যান, মহিলা মেম্বার ও মেম্বার পদপ্রার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,লামা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন,লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এছাড়া লামা থানার অধিন সকল ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ, সাংবাদিক, সকল ইউপি চেয়ারম্যান প্রার্থী, মহিলা মেম্বার ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানের শেষে “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এবং “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে-শিশু ও নারীর ক্ষমতায়ন” কম্পোনেন্ট এর আওতায় সহিংসতা সহায়তা কেন্দ্র বিষয়ক তথ্য সরবরাহমূলক প্রচারণাভিযান কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!