Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

Link Copied!

 

আলীকদম সংবাদ দাতাঃ বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ ইয়াংঅং ম্রোকে আটক করা হয়েছে । এসময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার (৩০ অক্টোবর) ১১ টার দিকে চৈক্ষ্যং ইউনিয়নের কাঁকড়া ঝিড়ি এলাকা থেকে ইয়াবাসহ  তাকে আটক করা হয়। বিক্রির প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁকড়ার ঝিরি অভিযান চালায় সেনাবাহিনী।  এসময় তল্লাশি করে  ৪ হাজার ইয়াবাসহ ইয়াংঅং ম্রোকে আটক করা হয়। ইয়াংঅং ম্রো করুকপাতা ইউনিয়নের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবাসহ আটক ইয়াংঅং ম্রোকে আলীকদম থানায় হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করে  আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, হস্তান্তরে পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।