নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২১, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩৬ জন

লামায় ৭ ইউনিয়নে চেয়ারম্যান ১৯, মেম্বার ২২৪ ও মহিলা মেম্বার পদে ৬৫ জন প্রার্থী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃআগামী ১১ নভেম্বর ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের লামায় ৭টি ইউনিয়নে মনোয়নপত্র জমাদানের শেষদিন ১৭ অক্টোবর চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ মেম্বার পদে ২২৪ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলার লামা সদর, রূপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন জানান, তার আওতাধীন ৩টি ইউনিয়নের মধ্যে ২নং লামা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ৩০ জন সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬ জন প্রার্থী, ৬নং রূপসীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ৩৭ জন সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭ জন প্রার্থী এবং ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৬ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, ৫নং সরই ও ১নং গজালিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী জানান, তার আওতাধীন ২টি ইউনিয়নের মধ্যে ৫নং সরই ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ জন প্রার্থী, ১নং গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ ছাড়া আজিজনগর/ ফাইতং ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, তার আওতাধীন ২টি ইউনিয়নের মধ্যে ৪নং আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন প্রার্থী, ৭নং ফাইতং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

লামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত ৭জন প্রার্থী, জাতীয় পার্টি সমর্থিত ১ জন প্রার্থী ও স্বতন্ত্র থেকে ১১ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিতে পারায় অনেকে সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!