নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২১, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩১ জন

লামায় ৭ ইউপিতে আওয়ামীলীগের নৌকা পেলেন যাঁরা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের লামায় ৭টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের “স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড”।

১২ অক্টোবর২১ইং মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

লামায় উপজেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭ ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছেন ৩৬ জন প্রার্থী। তার মধ্যে ১ নং গজালিয়া ইউনিয়ন থেকে ২ জন, ২নং লামা সদর ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন চেয়েছেন ৫ জন, ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ৫ জন, ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন চেয়েছেন ১২ জন, ৫নং সরই ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশী ৪ জন, ৬নং রুপসী পাড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছেন ৪ জন, ৭নং ফাইতং ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪ জন।

লামা উপজেলার সাত ইউনিয়নে নৌকার মনোনীত সাত প্রার্থী বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন, মোহাং নুরুল হোসাইন, মো.জসিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিছ, ছাচিং প্রু মার্মা ও মো. ওমর ফারুক।
১২ অক্টোবর আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ৩৬ মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাচাই করে সাত ইউনিয়নের ৭জনকে নৌকার মাঝি হিসাবে মনোনীত করেন। তারা হলেন, ১নং গজালিয়া ইউনিয়নে বাথোয়াইচিং মার্মা, ২নং লামা সদর ইউনিয়নে মিন্টু কুমার সেন, ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে মোহাং নুরুল হোসাইন, ৪নং আজিজনগর ইউনিয়নে মো. জসিম উদ্দিন, ৫নং সরই ইউনিয়নে মোহাম্মদ ইদ্রিছ, ৬নং রূপসীপাড়া ইউনিয়নে ছাচিং প্রু মার্মা ও ৭নং ফাইতং ইউনিয়নে মো. ওমর ফারুক।

এই বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে লামা উপজেলার ৭টি ইউনিয়ন, যথাক্রমে- গজালিয়া, লামা সদর, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রুপসী পাড়া ও ফাইতং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। ২০ অক্টোবর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ১১ নভেম্বর২১ইং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!