নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২১, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮১১ জন

লামায় বজ্রপাতে ২ জন মানুষ ও ৪টি গরুর মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতি

Copy Link

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই কৃষকের ৪টি গরু মারা গেছে এবং বজ্রপাতে প্রচুর গাছপালা উপড়ে পড়েছে।

ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ৯নং ওয়ার্ড বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের উপর পাহারা টং ঘরে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার রাতে প্রচন্ড বজ্রপাত হয়। রাতে কোন একসময় তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ৯নং ওয়ার্ডের বাঙ্গালি পাড়ার মৃত ইসহাক এর ছেলে মো. এনাম (৫০) ও মৃত নবী হোচন এর ছেলে মো. শহীদুল ইসলাম (২২)।

এদিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার (১২ অক্টোবর২১ইং) রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামের ৩নং ওয়ার্ডের দফাদার বাসু কুমার দে এর ৩টি ও মুসলিম পাড়ায় ১টি গরু বজ্রপাতে মারা যায়।

বাসু কুমার দে বলেন, রাতে গরু গুলো গোয়ালে বাধা ছিল। রাতে প্রচুর বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।

অপরদিকে লামা ৩২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর লামা পৌরসভার চাম্পাতলীতে গতরাত সাড়ে ১১টায় একটানা প্রচন্ড বজ্রপাত ও ভারি বর্ষণে বিভিন্ন গাছ-পালা এবং ইউনিটের সীমানা প্রাচীরে পতিত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো.আলমগীর বজ্রপাতে ২ জনের মৃত্যু ও ৪টি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!