নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় থানার উদ্যোগে থানা হলরুমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর২১ইং) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া লামা থানা পুলিশের সকল অফিসার, সদস্য ও কমিউনিটি পুলিশিং এর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্যে ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি দেশ, সমাজ ও পরিবার সুন্দর করতে জেন্ডার সমতার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে। নারীরা যতো বেশী শিক্ষিত হবে ততো বেশী বাল্য বিবাহের হার কমে যাবে, সরকার নারীর ক্ষমতায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
No tags found for this post.
মন্তব্য করুন