নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৪ জন

লামায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উদযাপন

Copy Link

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামা পৌর আওয়ামিলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী বাংলাদেশ আওয়ামিলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৫ সন্তানের মধ্যে জ্যৈষ্ঠ শেখ হাসিনা, মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্ম গ্রহন করেন।

ভাই বোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জিবীত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘাতকের গুলিতে নিহত হন। এ উপলক্ষে সোমবার ( ২৮ সেপ্টেম্বর২১) বিকাল ৩ ঘটিকায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লামা পৌর আওয়ামিলীগের সভাপতি মোঃ রফিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা আওয়ামিলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোস্তফা জামাল, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা আওয়ামিলীগের সভানেত্রী ফাতেমা পারুল সহ উপজেলা আওয়ামিলীগ, পৌর আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় লামা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার অপচেষ্টা করা হয়েছে,তিনি বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে কখনও বিচলিত ও দ্বিধাদন্বিত হননি, আরও প্রত্যয়ী হয়ে বাংলাদেশ কে সমৃদ্ধ দেশের উন্নীত করার লক্ষ্য নিয়ে নেতৃত্ব দিয়ে চলছেন।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এখন গোটা বিশ্বেই প্রশংসিত। উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি মোস্তফা জামাল বলেন, ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৯৯৬ সালে তাঁর নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামীলীগ প্রথম বারের মতো প্রধান মন্ত্রীর দায়িত্ব নেন। শেখ হাসিনা।

এরপর ২০০৮ সালে দ্বিতীয় এরপর ২০১৪ সালে তৃতীয় এবং সর্ব শেষ ৩০ ডিসেম্বর ২০১৮ সাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো প্রধান মন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত। বক্তব্য কালে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্থ্যতা কামনা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!