নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২১, ৯:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০ জন

নাইক্ষ্যংছড়িতে পরিবেশ আন্দোলন বাপা’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তামাক চাষের কবল থেকে নাইক্ষ্যংছড়িকে রক্ষার প্রত্যায়

নাইক্ষ্যংছড়ি রেস্টহাউজ এর হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ’র সভাপতিত্বে সাংগঠনিক এ সভা অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন ও সাংবাদিক মোঃ ইউনুছের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক শরিফ জামিল।

বিশেষ অতিথি ছিলেন বাপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ নদী রক্ষা কমিটির সাবেক সদস্য শারমিন মুর্শেদ। উদ্বোধক ছিলেন বাপা’র কক্সবাজার জেলার সভাপতি দৈনিক রূপালী সৈকতে সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শরিফ জামিল বলেন, জৈববৈচিত্র্য রক্ষায় পরিবেশবাদীদের আন্দোলন নিয়ে অনেক প্রশ্ন তোলে কিন্তু একটা কথা আজকে সারা বিশ্ব স্বীকার করে নিয়েছে যে, পরিবেশবাদীরা আছেন বলেই পৃথিবী টিকে আছে।
পরিবেশবাদীরা না থাকলে, আন্দোলন না করলে, আজকে হয়তো অনেক প্রাণী পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যেত।

যারা রাজনীতি করেন, তারা তো মানুষের কল্যাণে রাজনীতি করেন। ক্ষমতায় থাকেন আর না থাকেন, যেকোনো অবস্থান থেকেই মানুষের জন্য কাজ করা যায়।

তবে এই ধরিত্রী বাঁচানোর নৈতিক দায়িত্ব আমাদের সবার। দেশের মালিক হচ্ছে জনগণ। এই মালিকানা সাংবিধানিকভাবেই আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তাই বনাঞ্চল নদ-নদী,পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন কক্সবাজার বাপা’র সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক আবদুল হামিদ, কক্সবাজার সদর উপজেলা সভাপতি এনামুল হক, সম্পাদক কপিল উদ্দিন, দপ্তর সম্পাদক দুলন ধর, দেওয়ান নুরতাজ আলম,সদস্য যুব বাপা কেন্দ্রীয় কমিটি,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, আব্দুর রশিদ,
ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু,সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ইউপি মেম্বার রেহেনা বেগম,সাংবাদিক হাবিবুর রহমান রনি,মুবিনুল হক মুবিন, সাইদুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!