Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

আকাশ মারমা মংসিংঃ
আপডেট : September 21, 2021
Link Copied!

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দিবসটি পালন করেছে বান্দরবান সরকারি কলেজে জেলা রোভার স্কাউট।

২১ সেপ্টেম্বর মঙ্গলবার দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা রোভার স্কাউট এর আয়োজনে রোভার স্কাউটের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বান্দরবান সরকারি কলেজ হলরুমে প্রাঙ্গণে এই উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুতে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এইসময় অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কাউট শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে কাজ করে। তাই প্রতিটা শিক্ষাঙ্গনে বিশেষ কিছু শিক্ষা অর্জনের জন্য স্কাউটদের ভূমিকা অপরিসীম তারা প্রতিনিয়ত দেশ সেবায় নিয়োজিত। পরিশেষে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি দিবস অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার প্রফেসর মোঃ মকসুদুল আমিন, ইংরেজি বিভাগের প্রভাষক তাহের শওকত, নীলাচল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোমেন চৌধুরি, কোষাধ্যক্ষ আবুল বশর সিদ্দিকী সহ রোভার স্কাউট বৃন্দরা উপস্তিত ছিলেন ।