Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে চিরকুটে লিখে দিয়ে এক যুবকের আত্মহত্যা

ইসমাইলু করিমঃ
আপডেট : September 18, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ”আমি জুয়েন”তোমরা যা ভেবেছ তা নয়, আমি সত্য বলে দিয়ে য়া” এই কথাটি চিরকুটে লিখে গাছের গামছা গলায় ঝুলে এক ত্রিপুরা ব্যক্তি আত্মহত্যা ঘটনা ঘটেছে।

শনিবার(১৮সেপ্টেম্বর)সকালে বান্দরবানের মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন,সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা ঘটে ।

মৃত্যু  জুরেন ত্রিপুরা (৪০)সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার অবিচন্দ্র ত্রিপুরার ছেলে ।

মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা জানান,গত কয়েকদিন আগে  পাহাড় ধ্বসে তার আত্মীয় নিহত হয়।তাদের  উদ্বার শেষে জুরেন ত্রিপুরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। গত কয়েক দিন মানসিক ভাবে ভেঙে পড়ায় খাওয়া দাওয়া ঠিক মত করেনি। তাঁর কাছে জানতে চাইলে সেই নিজের মতো চুপচাপ ছিল।আজ ভোরের উঠে দেখি সে বিছানায় নাই। খোঁজাখুজি করে না পেয়ে আত্মীয়স্বজনকে ডাকা-ডাকি করে পার্শ্ববর্তী ঝিড়িতে ঝুলন্ত অবস্থায় আমরা তাঁর মৃত্যু দেহ দেখতে পায়।

আরো জানান যায়,মৃত্যুর আগে তাঁর ডাইরিতে একটি  চিরকুটে লিখে যায় “আমি জুয়েন,তোমরা যা ভেবেছ তা নয়,আমি সত্য বলে দিয়ে য়া “এই চিরকুট লিখা ডায়েরিটি ঘর থেকে উদ্বার করে পুলি।।

এই বিষয়ে বান্দরবান সদর থানার তদন্ত  পুলিশ কর্মকর্তা এসআই গোবিন্দ কুমার শর্মা বিষয়টি  নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।তবে মৃত্যু আগে তার চিরকুট উদ্বার করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।