Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পেকুয়ায় বিদ্যুতষ্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

নাজিম উদ্দিনঃ
আপডেট : September 10, 2021
Link Copied!

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতষ্পৃষ্টে মনোয়ারা বেগম(৪২)নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম একই এলাকার আব্দু শুক্করের স্ত্রী। তিনি ছয় সন্তানের জননী বলে জানা গেছে।

স্থানীয় আওয়ামীলীগ নেতা ও মৌলভীপাড়ার বাসিন্দা জহির উদ্দিন বলেন, বাতাস করার জন্য সুইচবোর্ডে হোল্ডার লাগিয়ে টেবিল ফ্যানের সংযোগ দেয়। এ সময় ফ্যান অন করার সময় ধাক্কা দিলে একটু দুরে গিয়ে সটকে পড়েন তিনি। এ সময় তার করোন মৃত্যু হয়।

নিহতের স্বামী আব্দু শুক্কর বলেন,বিদ্যুতষ্পৃষ্টে মারা যায় আমার স্ত্রী।বাড়িতে কেউ ছিলোনা। মাছ ধরার জন্য জালের জন্য মুন্নী আক্তার নামে এক শিশু বাড়িতে আসে। কোন সাড়া শব্দ ছাড়া রুমে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় তাকে। ইউপির চেয়ারম্যান ছৈয়দনুর এর সত্যতা নিশ্চিত করেছেন।