নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২১, ২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৭ জন

লামায় চলন্ত নোহায় হঠাৎ আগুন, গাড়িতে ছিল ৭ জন

Copy Link

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামার মিরিঞ্জা মাদানিনগর এলাকায় একটি নোহা গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন। তারা হলেন গাড়িচালক মো. এনামুল হক (৩৭) ও যাত্রী আব্দুল্লাহ মো. সামীর (১৩)।

গাড়ির ওয়ারিং থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান গাড়িচালক মো. এনামুল হক।তিনি বলেন, গাড়িতে আমিসহ ৭ জন ছিলাম। কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পরে লামা ফায়ার সার্ভিস, লামা থানা পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির যাত্রী মো. জিয়াবুল হক বলেন, আমরা দুপুরে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড পোস্টপাড়া থেকে আলীকদম উপজেলার চিনারীবাজার এলাকায় বউ দেখতে গিয়েছিল। আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে লামার মিরিঞ্জা এলাকায় গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভার এনামুল হকের বিচক্ষণতার কারণে আমরা সবাই প্রাণে বেঁচে গেছি। আগুন লাগার পর পরই ড্রাইভার ঝুঁকি নিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে আমাদের গাড়ি থেকে বের করে জীবন বাঁচায়।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নোহা গাড়ির যাত্রীদের অন্য একটি গাড়িতে করে তাদের বাড়ি চকরিয়ায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!