নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২১, ৫:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫৯ জন

লামায় ৭টি ইউনিয়ন কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ কার্যক্রম অনুষ্ঠিত

Copy Link

নিজস্ব প্রতিবেদক : জনসাধারণকে বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার পরিবার বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার এই শ্লোগানে বান্দরবানের লামায় বিভিন্ন ইউনিয়নে মোট ৭ টি কেন্দ্রে করোনা দ্বিতীয় ডোজ গণটিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। লামায় (৭ আগষ্ট) প্রথম দিনে প্রায় ৩হাজার ৮শত মানুষকে টিকা দেওয়া হয়েছে, আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর )দ্বিতীয় ডোজ ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম বেলা ৪টা পর্যন্ত চলমান।

লামায় উপজেলার ৭টি ইউনিয়ন মধ্যে রয়েছে, গজালিয়া ইউনিয়ন,সদর ,রুপসী পাড়া, ফাসিঁয়াখালী,আজিজ নগর,ফাইতং, সরই এর মধ্যে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান, মোস্তফা জামাল,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী, আওয়ামিলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর মধ্যে আজিজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি ও ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি,সদর চেয়ারম্যান, মিন্টু কুমার সেন, রুপসী পাড়া চেয়ারম্যান, ছাচিং প্রু মার্মা, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর,ইউপি সদস্য শহিদুল্লাহ মিন্টু সহ প্রমুখ, কেন্দ্র টিকা নিতে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেছেন দ্বিতীয় ডোজ নেওয়ার সাধারণ মানুষ।

অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।প্রতিটি ইউনিয়নে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। এছাড়া পৌরসভা এলাকার বসবাসরতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

ফাইতং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি বলেন,সরকারী ভাবে জনসাধারণের জন্য করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদানের জন্য আমার ইউনিয়নে সুশৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে প্রথমে হাত ধোয়ার ব্যবস্থা করেছি।রোদের জন্য ছায়ার ব্যবস্থা করে চেয়ারে বসিয়ে বয়স্ক মানুষদের টিকা গ্রহনের ও নারী-পুরুষ এর জন্য আলাদা লাইন ও টিকা গ্রহনের জায়গা করেছি।টিকা গ্রহন করে আমাদের জনসাধারণ যেন ১৫-২০ মিনিট রেস্ট নিতে পারে তারও ব্যবস্তা করা আছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন,আজকে উপজেলার ৭ টি ইউনিয়নে জনগোষ্ঠী কে করোনা দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই টিকা গ্রহনে কোন নেগেটিভ কিছু পাওয়া যায়নি।বৃদ্ধ, বয়স্ক ও প্রতিবন্ধীদের টিকা গ্রহনে জন্য দেখা গেছে। প্রতিটি টিকাদান কেন্দ্র গুলিতে।পর্যায়ক্রমে সরকারী ভাবেই উপজেলার সকল জনগোষ্ঠী কে এই করোনা ভ্যাকসিন দোওয়া হবে লামা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, সরকারী নির্দেশনায় আমি আগেই ২ডোজ টিকা গ্রহন করেছি।আজকে উপজেলার ৭ টি ইউনিয়নেই ১,২ ও ৩ নাম্বার ওয়ার্ডে মোট ৩হাজার ৮শত জন মানুষকে সরকারী সম্পুর্ণ বীনা মূল্যে করোনার দ্বিতীয় টিকা দেওয়া হচ্ছে।আমি উপজেলার কয়কটি ইউপিতে সরাসরী উপস্থিত হয়ে টিকা কার্যক্রম পরিদর্শনে গিয়েছি। বাংলাদেশ সরকারের নির্দেশনামত ইউনিয়ন চেয়ারম্যান গন সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে জনসাধারণের টিকা গ্রহনের ব্যবস্তা করেছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১০

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১১

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

১২

তবলছড়ি বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল কালামকে সম্মাননা স্মারক প্রদান

১৩

বান্দরবানে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করেছে জেলা পরিষদ

১৪

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৫

আলীকদমে অতিবৃষ্টিতে ভেঙে পড়া বিদ্যালয় পুনর্নির্মাণে প্রশাসন

১৬

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, হ্রদের পানির স্তর নেমেছে নিরাপদ পর্যায়ে

১৭

রাঙ্গামাটিতে ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

১৮

নাইক্ষ্যংছড়িতে খাল খননের সাশ্রয় ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত

১৯

বিজিবির অভিযানে ৩৮ বোতল কেরু উদ্ধার

২০
error: Content is protected !!