babul khan
৪ সেপ্টেম্বর ২০২১, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬৬ জন

ব্রিজ ভেঙ্গে ভোগান্তিতে ৪ পাড়ার বাসিন্দাদের

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃপ্রায় তিনবছর আগেই বান্দরবান রোয়াংছড়ি উপজেলার দৌছড়ি পাড়া হতে বাঘমারা যাওয়া রাস্তায় নোয়াপতং খালের উপর নির্মিত ১২মিটার র্দৈঘ্যের আর সি সি ব্রীজটি ধ্বসে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নোয়াপতং ইউনিয়নের সোনাইছড়ি সহ ৪টি পাড়ার গ্রামবাসীরা। যেখানে দুর্গম এলাকায় পাহাড়ী জনপদ ছ্যাপোশে পাড়া, গুংখ্যং পাড়া, সেপ্রু পাড়া, ও সোনাই সেপ্রু পাড়া চারটি গ্রামের প্রায় হাজারও মানুষের বসবাস। সংযোগ সড়ক না থাকায় প্রতিনিয়ত সেই গ্রামে লোকজন জীবন-জীবিকার প্রয়োজন মিটাতে পারাপারে একমাত্র র্নিভর ছিল বর্তমানের ভাঙা ব্রিজটি। দীঘ তিনবছর ধরে ব্রিজটি ভেঙ্গে অকেজো হয়ে পড়ায় তাদের উৎপাদিত ফসল ও নিত্য প্রয়োজনীয় জিনিস আনা-নেওয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে।

জানা গেছে, বান্দরবান সদর হতেই ৯ কিলোমিটার দূরে অবস্থিত রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নাধীন ৫নং ওয়ার্ড সোনাইছড়ি । ওই গ্রামে বসবাস করে প্রায় পাঁচ শতাধিক পরিবার। বর্তমান সরকার আমলে পাহাড়ে বিভিন্ন এলাকা উন্নয়নে ধারাবহিকতা অগ্রগতি থাকলেও সেই গ্রামের এখনও পৌছেনি বৈদ্যুতিক আলো নেই কোন নেটওয়ার্ক। কোনরকম সোলার আলো দিয়ে চলে ওই ইউনিয়নের এলাকাবাসী।

দীর্ঘ প্রায় তিনবছর আগেই তাদের চলাচলে সুবিধার্থে বরাদ্দ পাওয়ায় ত্রাণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ওই ইউনিয়নে খালের উপর নিমার্নাধীন ব্রিজ ভেঙ্গে যায়। এতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে। ব্রিজটি পুনঃ নিমার্ণ ও সংস্কারে জন্য কয়েক দফা এলাকাবাসী মিলে গণস্বাক্ষরও দিয়েছেন। তাতে কোন পরিত্রাণ পাইনি আবার কেউ এগিয়েও আসেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের এক পাশে মাথা ভেঙে পড়ে আছে নদীর বুকে। তবুও ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়েই প্রতিদিন স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীর, এলাকাবাসী ও ছোট ছোট যানবাহন সহ পারাপার হতে দেখা গেছে। তাছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টিতে ব্রিজটিতে কোমড় ওপরে পানি ওঠে কাঁদা জমিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েন। এসময় সাধারণ মানুষের পাড় হাওয়ার খুব কষ্টকর হয়ে উঠে। তবুও জীবনের তাগিদে বাধ্য হয়ে ঝুকি নিয়ে পাড় হতে গিয়ে অনেকে হতাহত শিকার হয়েছেন। তাদের কষ্ট লাঘব থেকে মুক্তি পেতে সেতুটি দ্রুত সংস্কার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সেপ্রু পাড়ার বাসিন্দা গ্রাম প্রধান (কারবারি) সেফুঅং (৪০) জানান, আমাদের কষ্ট হচ্ছে ব্রিজ নিয়ে। প্রায় তিন হতে চারবছর ধরে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে চলাফেরা করছে স্থানীয়রা। এই ব্রিজ দিয়ে পরাপার করতে এলাকা মানুষজনরা কষ্ট পোহাতে হচ্ছে। তাই দ্রুত সংস্কারে জন্য দাবী জানাচ্ছি।

সেপ্রু পাড়া গ্রামের বাসিন্দা গলেঙ লাল তঞ্চগ্যা (৮৫) জানান, গত তিন বছর ধরে এই ব্রিজ এইভাবে পড়ে আছে। দিনদিন গ্রাম বাসী জন্য ভোগান্তি বেড়ে যাচ্ছে । বর্ষা মৌসুম হলে আরও বেশি কষ্ট হয় । এই ব্রিজটি সংস্কারে জন্য এলাকাবাসি গনস্বাক্ষর দিয়ে ইউপি চেয়ারম্যানের নিকট দরখাস্ত জমা দিয়েছি, তবুও কোন কাজ হয়নি।

বাঘমারা এক মোটর বাইক চালক উথোয়াই মারমা (২৯) বলেন, আমরা ভাড়াচালিত বাইকে যাত্রী নিয়ে ভাঙ্গা ব্রিজ পাড় হওয়ার আগে যাত্রীকে নামিয়ে দিতে হয়। ব্রিজটি দ্রুত সংস্কার হলে এলাকাবাসি জন্য উপকারে আসবে পাশাপাশি যানবাহন চলাচল ও সুবিধা হবে।

নোয়াপতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা জানান, দীর্ঘ দিনের ব্রীজটি সংস্কারের জন্য এলাকাবাসীরা দাবি তুলেছেন। এলাকাবাসী সম্মতিক্রমে গণস্বাক্ষরের মাধ্যমে পার্বত্য মন্ত্রী বরাবরে দরখাস্ত জমাও দিয়েছি। কিন্তু এখনো এই ব্যাপারে কেউ কোন উদ্যোগ নেয়নি।

এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ জানান, রোয়াংছড়ি উপজেলার সোনাইছড়ি ব্রীজ জন্য এখনো কোন প্রকল্প বরাদ্ধ হয়নি। তবে প্রকল্পের জন্য আমরা দরখাস্ত দিয়েছি। প্রকল্প বরাদ্ধ হলে দ্রুত কাজ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!