নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০১ জন

লামায় গৃহবধূ ও কিশোরের আত্মহত্যা

Copy Link

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় স্বামীর সঙ্গে অভিমান করে জান্নাতুল মাওয়া (৩১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার গজালিয়া ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার খৃজ্জানুনা গ্রামে ১ সেপ্টেম্বর২১ইং বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জান্নাতুল মাওয়া খৃজ্জানুনা গ্রামের বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী। এর আগের দিন জসিম উদ্দিন (১৩) নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে আজিজনগর ইউনিয়নের ডিগ্রিখোলা গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে গত দুই দিন আগে গৃহবধূ জান্নাতুল মাওয়ার সাথে স্বামী রেজাউল করিমের ঝগড়া হয়। এর জের ধরে স্বামী রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বের হয়ে বুধবার পর্যন্ত ফিরেনি। এতে অভিমান করে বুধবার বেলা ১১টার দিকে গলায় ফাঁস দেন জান্নাতুল মাওয়া। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এর আগে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আজিজনগর ইউনিয়নের ডিগ্রিখোলা গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেনের ছেলে জসিম উদ্দিন (১৩) গলায় ফাঁস দেন। পরে ঘরের ভিতর জসিম উদ্দিনের লাশ ঝুঁলতে দেখে উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিক সূরতহাল শেষে গৃহবধূ জান্নাতুল মাওয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে পাঠানো হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় কিশোর জসিম উদ্দিনের লাশ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!