নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২১, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৫ জন

বান্দরবান  নাইক্ষ্যংছড়িতে দেশীয় চোলাই মদ সহ আটক ৪

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান নাইক্ষ্যংছড়িতে ১১০ লিটার দেশীয় চোলাই মদ সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলিদ্যাশিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ইউনিয়নের ধাবনখালী মার্মা পাড়ার থৈহ্লাচিং মার্মার স্ত্রী লাছিং মার্মা (২৪), মংপ্রু মার্মার স্ত্রী আওয়াইং মার্মা (৩৫), কক্সবাজারের টেকপাড়ার বাসিন্দা প্রদীপ দাসের স্ত্রী উম্মে রাখাইন (৩০) ও পিএমখালীর বাসিন্দা সিএনজি চালক মোক্তার আহমদের ছেলে মো. সোহেল (২৬)।
পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ভূইয়ার নেতৃত্বে এসআই এনায়েত উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স বাইশারী ইউনিয়নের হলদ্যাশিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ১১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ সিএনজি গাড়ীটিকে জব্দ করে এবং গাড়ীর চালক ছাড়াও ৩ উপজাতীয় নারীকে আটক করা হয়। আটক চোলাই মদের মূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা বলে জানায় পুলিশ।

থানা’র সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান , আটককৃতদের মধ্যে লাছিং মার্মা (২৪) এর নামে ৩টি জিআর মামলা এবং আওয়াইং মার্মা (৩৫) এর নামে ২টি জিআর মামলা রয়েছে এবং থানায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, দেশীয় তৈরী চোলাই মদ সহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!