নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২১, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৭ জন

জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা উপলক্ষে সবুজ বাংলা একতা সংগঠনে দোয়া ও আলোচনা সভা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের লামায় ফাইতং সবুজ বাংলা একতা সংগঠন উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হাজার বছর শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও ২১শে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ উপলক্ষে,(মঙ্গলবার ৩১শে আগষ্ট ২১ইং) সকাল ১০টায় ফাইতং উচ্চ বিদ্যালয় হল রুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য।

সেদিন রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বুক।
অকুতোভয় বঙ্গবন্ধু ঘাতকের বুলেটের সামনে দাঁড়িয়েও খুনিদের কাছে জানতে চেয়েছিলেন ‘তোরা কী চাস? আমাকে কোথায় নিয়ে যাবি?’ বঙ্গবন্ধুকে দেখেও হাত কাঁপেনি খুনিদের। গুলি চালিয়েছে খুনে চাহনীতে।

সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল।

খুনিদের বুলেটে সেদিন আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

সবুজ বাংলা একতা সংগঠন সভাপতি ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি, মোহাম্মদ ইয়াছিন সভাপতিত্বে, দোয়া মাহফিল ও আলোচনা সভা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি, বিশেষ অতিথি আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ,সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক,প্যানেল চেয়ারম্যান,আওয়ামিলীগ কার্যকরী সদস্য ও মুহাম্মদ জুবাইরুল ইসলাম(জুবাইর),যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শুক্কুর, চকরিয়া কাকারা ইউপি সদস্য এনামুল হক এনাম,যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিজু , মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা, সাধারণ সম্পাদক রিজুয়ারা বেগম, সবুজ বাংলা একতা সংগঠন সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, ছাত্রলীগে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ সহ ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ফাইতং সবুজ বাংলা একতা সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!