Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান ট্রাক উল্টে দুইজন আহত

আকাশ মারমা মংসিংঃ
আপডেট : August 30, 2021
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃবান্দরবানে ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগী ফিড খাদ্যবহণকারী ট্রাক উল্টে দুইজন আহত হয়েছে।

আহতব্যক্তি- ড্রাইভার মোঃ শাহবুদ্দিন(৩২), সেই চট্টগ্রাম সিতাকুন্ড রহমত গ্রামে বাসিন্দা ও হেলপার রফিকুল ইসলাম(২২), সেই মিরসরাইয়ের সার খালি গ্রামে বাসিন্দা।

৩০ আগষ্ট সোমবার দুপুরে বান্দরবান ৩নং সদর ইউনিয়ধীন রেইছা আর্মি ক্যম্পে সংলগ্ন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে এই দুর্ঘটনাটি হয়।

আহত হেলপার রফিকুল ইসলাম(২২) জানান, বান্দরবান হতে বাশঁখালি দিকে যাচ্ছিলেন মুরগী ফিড বহনকারী ঢাকা মেট্রো, ট-১২-২২৪৭ ট্রাকটি । হঠাৎ ঢালুতে নামার সময় গাড়ি ১নং গিয়ার থেকে ২নং গিয়ারে চলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

রেইছা আর্মি ক্যাম্পে থাকা পুলিশ কর্মকর্তা (নায়েক) অর্জুন চাকমা জানান, ঘটনাটি দুপুরে ঘটেছে। ট্রাকটি ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে ড্রাইভার ও হেলপার কিছুটা আঘাত পেয়েছে বলে জানান এই কর্মকর্তা।