নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের লামায় ফাইতং বাজার অনেকের কাছে পরিচিত। একসময়ে এই অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে বড় বাজার ছিল এই বাজার। শনি ও মঙ্গলবার হাটবার দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ পায়ে হেটে বা গাড়ি চড়ে প্রয়োজনীয় সামগ্রী কিনতে এ বাজারে আসত। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছুর।বাজারে পুর্বের মত ক্রেতা এখন আর চোখে পড়েনা । বাজারের ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য এই ব্যবসায়ী পরিচালনা কমিটি খুবে দরকার। বাজারের ব্যবসায়ীগন তাদের প্রতক্ষ ভোটের মাধ্যমে আগামী দিনের জন্য একটি ভাল কমিটি সভাপতি – সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে যেকোনো সময় ব্যবসায়ীদের সুবিধা অসুবিধায় পাবেন এমনটি ব্যবসায়ীদের প্রত্যাশা।
শুক্রবার (২৭ আগষ্ট২১ইং) দুপুর ২টায় বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলে,কেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের টহল অব্যাহত রয়েছে। নির্বাচনে সভাপতি প্রার্থী ৪ জন মনোনিত হিসেবে লড়ছেন, ১নং সভাপতি (ছাতি মার্কা) মোঃ বেলাল উদ্দিন মিয়া ২নং, (আনারস) ছলিম উল্লাহ ৩নং ( ফুটবল) মো. ইয়াছিন সওদাগর ৪নং(চেয়ার) সজল কুমার সুশীল । সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচন অংশ গ্রহণ করছে, ২জন ১নং( গোলাপ ফুল মার্কা)বোরহান উদ্দিন ২নং(মোটর সাইকেল)নুরুল আমিন ।
সাথে ব্যবসায়ী মাঠে ও কেন্দ্র আছেন এবং শান্তি পূর্ণ ভোট চালানো জন্য ফাইতংয়ে সম্মানিত ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন, মাহামুদুর রহমান শুক্কুর, স্টুডেন্ট ফোরাম সভাপতি, নুরুল আলম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ সহ ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।
বাজার কমিটি নির্বাচনের দায়িত্ব কর্মকর্তা প্রিসাইড়িং অফিসার, হেলাল উদ্দিন বি এ ,পুলিং অফিসার মো. ওমর ফারুক সমাজ পরিচালনা কমিটি প্রধান উপদেষ্টা মো.জালাল উদ্দীন কোম্পানি- বাজার ব্যবসায়ীদের মোট ভোটে সংখ্যা ছিল ৭৮টি ভোট কাস্ট হয়েছে ৭৭ টি এর মধ্যে কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন হয়। ভোট শেষ হওয়া পর্যন্ত কোন প্রার্থীও কোন অভিযোগ করেনি।
সভাপতি প্রার্থী ৪জন মধ্যে ছাতা মার্কা ভোট পেয়েছেন ১৮ টি, চেয়ার মার্কা ৩৪টি,ফুটবল মার্কা ১৮টি,আনারস মার্কা ৭টি।সাধারণ সম্পাদক প্রার্থী ২জন গোলাপ ফুল মার্কা ৩৮টি,মোটরসাইকেল মার্কা ৩৯টা।
এর মধ্যে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়ে চেয়ার মার্কা ১৬টি ভোট বেশি পেয়ে সভাপতি হয়েছে ডাঃ সজল কুমার সুশীল ও মোটরসাইকেল মার্কা ০১টি ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নুরুল আমিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে মামুন রশিদ (মামুন)।
নির্বাচন পরিচালনা কমিটি উপদেষ্টা ও ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক কে অভিনন্দন ও লাল গোলাপে শুভেচ্ছা জানান।


