নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২১, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭১৬ জন

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী জামাল গ্রেপ্তার

Copy Link

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটার চিহ্নিত সন্ত্রাসী জামাল (৩৮) কে দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ আগষ্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নয়ারহাট থেকে জামালকে গ্রেপ্তার করা হয়। এরপর তার নিজ বাড়ি সরফভাটায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, রিভলবার,দুই রাউন্ড কার্তুজ সহ আলামত উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জামাল উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল চিরিঙ্গা এলাকার তোতা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ২টি হত্যা, ২টি নারী নির্যাতন দমন আইনের মামলা, মারামারি, গরু চুরিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ,সরফভাটা এলাকায় বেপরোয়া চাঁদাবাজি,হামলাসহ তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ট এলাকাবাসী। তার ভয়ে সরফভাটা চিরিঙ্গা থেকে অন্তত ৫০টি পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুব মিল্কী পাহার কন্ঠকে বলেন,‘আটককৃত জামালের বিরুদ্ধে হত্যা’সহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে ধরা ছোঁয়ার বাইরে থেকে পালিয়ে বেড়াচ্ছিল এবং নানান সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।সরফভাটার একাদিক এলাকায় সে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো।

মঙ্গলবার(২৫ আগষ্ট) রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দুটি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার আদালতের মাধ্যমে জামালকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুব মিল্কী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!