নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০২২ জন

দোহাজারী-চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন চালু হচ্ছে

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১১ আগস্ট বুধবার থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরুর পর বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর মধ্যে রয়েছে চট্টগ্রামের লোকাল দুই রুট চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-নাজিরহাট রুটও।গতকাল মঙ্গলবার(১৭ইআগস্ট)রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপ পরিচালক(অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে জানানো হয়েছে,লকডাউন শিথিল হওয়ার পর গত ১১ আগস্ট বুধবার থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে।তাই আগামী ১৯ আগষ্ট বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।সেই সঙ্গে যুক্ত হবে ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন।

১১ আগস্ট বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হয়। সেসময় রেলওয়ে সূত্র জানায়,প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে।

চলাচল করা ট্রেনের তালিকায় রয়েছে,আন্ত:নগর ট্রেনেগুলোর মধ্যে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস। মেইল,কমিউটার ও লোকাল ট্রেনের মধ্যে আছে, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটের নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম-দোহাজারি রুটের দোহাজারী কমিউটার, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটের লোকাল ট্রেন।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান,নাজিরহাট রুটে কমিউটার ও লোকাল দুটাই চলবে। আবার দোহাজারী রুটে কোন কমিউটার নেই শুধু লোকাল ট্রেন চলবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও হামে আক্রান্তদের সুচিকিৎসার দাবিতে মানববন্ধন

কে এস মং–এর সাথে বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

লামায় রাবার বাগানের এক শ্রমিককে তুলে নিলো দুর্বৃত্তরা

রাঙ্গামাটিতে পেঁপে বাগান ধ্বংস ও কৃষককে হুমকির প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ

থানচি কলেজের শিক্ষা কার্যক্রম প্রসারে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর আশ্বাস

বান্দরবানে ভাঙ্গা কাপে চা দেওয়াকে কেন্দ্র করে দোকানির উপর হামলা

সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগালেকে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

১০

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

১১

সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

১২

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

১৩

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৪

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১৫

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

১৬

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

১৭

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

১৮

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৯

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

২০
error: Content is protected !!