রুমা(বান্দরবান)প্রতিনিধিঃ১৫ আগস্ট জাতীয় শোক দিবস,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বান্দরবান পার্বত্য জেলার,রুমা উপজেলা আওয়ামীলীগ।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রুমা উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সভাপতি শৈমং মারমা(শৈবং),সাধারণ সম্পাদক থাংখাম লিয়ান বম,উপজেলা ছাত্রলীগের সভাপতি লাল রিংসান বম,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাজাহান,,উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক অংচোওয়াং মার্মা ১নং পাইন্দু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিংথোয়াই মং মারমা, আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রুমা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শৈমং মার্মা( শৈবং) বলেন,১৫ আগস্ট জাতীয় শোক দিবস।১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলার নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সহপরিবার কে নির্মমভাবে হত্যা করে কিছু বিপদগামী মানুুষ। রুমা উপজেলা আওয়ামীলীগ পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও সকল শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
রুমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থাংখাম লিয়ান বম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারকে হারিয়েছে আমাদের দেশরত্ন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এই নির্মম হত্যাকান্ডে জুড়িত,রুমা উপজেলা আওয়ামীলীগ পক্ষ থেকে তাদের ধিক্কার জানাই। রুমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।


