বান্দরবান সদর উপজেলার ডুলুপাড়ায় এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে দেশী অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক।
২ আগষ্ট(সোমবার)সন্ধ্যায় সুমন চাকমা(২৬) নামের একজন কে আটক করে।জিঙ্গাসাবাদে আটককৃত নিজেকে জেএসএস (মূল) দলের চাঁদা সংগ্রহকারী বলে জানান।
পরে তার দেয়া তথ্য অনুসারে রাতে বান্দরবান সেনা রিজিয়নের সেনা জোন হতে একটি বিশেষ টহল এবং সদর থানা পুলিশ যৌথভাবে ডুলুপাড়া এলাকার কেমবা পাড়ার নিকটে একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে। একটি দেশীয় বন্দুক, চাঁদা সংগ্রহের রশিদ বই, ১ টি মােবাইল সেট, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃত সুমন চাকমা (২৬) কে অভিযান শেষে বান্দরবান সদর থানায় হেফাজতে রাখেন।
বান্দরবান সেনা রিজিয়ন হতে জানানো হয়েছে, পাবর্ত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলাের বিরুদ্ধে এটি একটি সফল অভিযান। পাবর্ত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।


