Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রাঙ্গুনিয়ায় মায়ের মৃত্যুর সপ্তাহ না পেরোতেই ছেলের মৃত্যু

Link Copied!

রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়ম নগরে এক সপ্তাহ আগে মারা যাওয়া মায়ের কবর জেয়ারত শেষে হঠাৎ অসুস্থ হয়ে ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) উপজেলার মরিয়মনগর ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সোহলে মামাতো ভাই নয়ন হোসেন জানান,শনিবার (২৪ জুলাই) আমার ফুফু সোহেলে মা স্ট্রোক করে মারা যায়।

আজ শুক্রবার (৩০ জুলাই) স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করে মায়ের রুহের মাগফেরাত কামনায় মসজিদে রুটি বিতরণ করার পর মায়ের কবরও জেয়ারত করেন আমার ফুফাতো ভাই সোহলে।

এরপর বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করছে বললে পরিবারের লোকজন তাকে চন্দ্রঘোনা রাঙ্গুনিয়া হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মো. সোহেল (২৯) একই এলাকার মো. খায়েজ আহমেদের ছেলে। সেই পেশায় একজন বাবুর্চি।তার ৩ মাস বয়সের এক শিশু সন্তানের জনক।