লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভারি বর্ষণের পর পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগামী ২৪ ঘণ্টাও ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী।
সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়।এভাবে প্রতিদিন দিনভর থেমে থেমে বৃষ্টি হয়; রাতেও ভারি বর্ষণ হয়।
রাঙ্গুনিয়ায় টানা বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনার দেখা দেওয়ার কারণে ফায়ার সার্ভিসের মাইকিং কর্মসূচি অব্যাহত রেখেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম।গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ের ঢালুতে বসবাসরত সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের মাইকিং।
বৃহস্পতিবার (২৯জুলাই) সকালে থেকে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের,১নং ওয়ার্ড পশ্চিম বাগাবিল,সফিক টিলায়,পাহাড় ধসের ঝুকিপূর্ণ এলাকা থেকে সাধারণ জনগনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং সতর্কতার জন্য মাইকিং করেন উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন,কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই রাঙ্গুনিয়ার পাহাড় ধসের কবলিত একালাগুলোতে পরিদর্শন করে,সাধারণ মানুষকে সতর্কতার জন্য ও নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছি।যাতে কেউ ঝুকিপূর্ণ এলাকায় থেকে আতংকিত অবস্থায় বসবাস না করে।
No tags found for this post.
মন্তব্য করুন