নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম ৬নং ওয়ার্ডে বাড়ির পার্শ্ববর্তী বিলে সাঁতার কাটতে গিয়ে বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৭ জুলাই (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে
শীল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অাষিস বড়ুয়া(১৬) সুবাস বড়ুয়ার ছেলে। ছোট বেলা থেকে মা বাবার বিচ্ছেদ হওয়ায় নানা রায়মোহন বড়ুয়ার আদর-যত্নে বেড়ে ওঠে সুমন কর। সুমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনরা জানান, সুমন বৃষ্টির পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে বিলের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
No tags found for this post.
মন্তব্য করুন