babul khan
২৬ জুলাই ২০২১, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১১ জন

নাইক্ষ্যংছড়িতে বাল্য বিয়ে বন্ধ করে দিল পুলিশ

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে ৭ম শ্রেনিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই সোমবার দুপুর ২টার দিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তুফান আলী পাড়া গ্রামের নুরুল আলম প্রকাশ নুরুল আলম বৈদ্যর বাড়িতে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি সংগীয় ফোর্স সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ইউপি সদস্য আবু তাহের, চৌকিদার সৈয়দ হোসেন কে সাথে নিয়ে ঘটনা স্থলে গেলে ঘটক আবদুর রহিম পালিয়ে গেলে ও বাকিরা পালাতে পারেননি।

ঐ সময় পুলিশ সপ্তম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী (১৩) কে জিজ্ঞাসাবাদে তিনি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতির কথা স্বীকার করে।

পুলিশ মেয়ের বাবা নুরুল আলম বৈদ্যকে সতর্ক করেন এবং ছেলে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম নারিচ বুনিয়া গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ পারভেজ (২২) সহ পিতা পুত্রকে সতর্ক করে বলেন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে এবং ছেলে মেয়ে উভয় কে বাল্য বিয়ে থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।

পরে ছেলে ও মেয়ের পিতাকে প্রথম বারের মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে পুলিশের তাৎক্ষণিক বাল্য বিয়ে বন্ধ করে দেওয়ার সাধুবাদ জানিয়েছেন শত শত স্থানীয় নারী পুরুষ।

অপর দিকে মেয়ের মা জানান লক ডাউনের কারণে পড়া লেখা বন্ধ থাকায় উপায় অন্তর না দেখে বিয়ে দিতে বাধ্য হয়েছে। তবে এখন তিনি বাল্য বিয়ে বন্ধের পক্ষে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০