নিজস্ব প্রতিবেদন :দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌর সদরে বেরাজ্যা কলোনী থেকে ১ কেজি ১শত ২০ গ্রাম গাঁজা, নগদ ১৩ হাজার ৫শত ৮০ টাকা ও গাঁজা বিক্রির বিভিন্ন সরঞ্জাম সহ মো. কামাল হোসেন(৪৫) কে আটক করেছে পুলিশ।
এদিকে গত শুক্রবার(২৩ জুলাই) রাতে এসআই পরেশ চন্দ্র সিকদার সহ সঙ্গীয় অফিসার ফোর্স পৌরসদরের বেরাইজ্যা কলোনীর গিয়াস উদ্দিনের ভাড়া ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত কালু মিয়ার পুত্র।
তবে সে পটিয়া পৌরসদরের বেরাইজ্যা কলোনীর গিয়াস উদ্দিনের ভাড়া ঘরে দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছে।
তথ্য সূত্রে জানা যায়, মাদক কারবারি কামাল দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসদরে সিন্ডিকেট করে লাখ লাখ টাকার মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ এ পর্যন্ত ২/৩ বার তাকে আটক করে জেলে পাঠালেও জেল থেকে বেরিয়ে এসে পুনরায় সে শুরু করে দেয় মাদক ব্যবসা। কামালের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, মাদক ব্যবসায়ী কামাল হোসেন গাঁজা বিক্রি করার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ১শ ২০ গ্রাম গাঁজা, নগদ ১৩ হাজার ৫শ ৮০ টাকা সহ কামাল কে গ্রেফতার করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন