আজ ২৪ জুলাই (শনিবার) বান্দরবান পার্বত্য জেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ার ৬ খুন মামলার ১ নং আসামী আপাই মার্মাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান রিজিয়নের অধিনস্ত বান্দরবান সেনা জোন এর একটি চৌকস দল কর্তৃক এই আসামীকে জামছড়ি মুখ পাড়ায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
গত ৭ জুলাই ২০২০ তারিখে সকাল ৭ টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কার এর জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা নিহত হয়েছিলেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা।
এই ঘটনায় গত ৮ জুলাই ২০২০ বান্দরবান সদর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। মামলার বাকি আসামী গণ এখনো পলাতক থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরতে সর্বদা সচেষ্ট রয়েছে।


