নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫ জন

নাইক্ষ্যংছড়িতে ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠান

Copy Link

নাইক্ষ্যংছড়ি(বান্দরবা)) প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাদিয়া আফরিন কচি’র বিদায় ও নবাগত ইউএনও বেগম সালমা ফেরদৌস এর বরণ অনুষ্ঠান মঙ্গলবার(২২ জুলাই)বিকাল ৬ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয়।

সালমা ফেরদৌস নাইক্ষ্যংছড়ির ২য় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে বর্তমান ইউএনও সাদিয়া আফরিন কচিকে নৌপরিবহণ মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে অথরাইজড অফিসার হিসেবে বদলি করা হয়।

এদিকে নতুন উপজেলা নির্বাহী অফিসার বেগম সালমা ফেরদৌস ইতিপূর্বে পেকুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) থেকে পদায়ন হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তাঁকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। গত ২১জুন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় ইউএনও সাদিয়া আফরিন কচি ও নবাগত ইউএনও বেগম সালমা ফেরদৌসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, ৩০তম বিসিএস প্রশাসনে নিয়োগ পাওয়া বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি নাইক্ষ্যংছড়ি উপজেলায় যোগদান করেন ২০১৮সালের ১০জুন। দীর্ঘ তিন বছরের অধিক সময় দায়িত্ব পালনকালে তিনি নিজের সৃজনশীলতা আর কর্মদক্ষতার মাধ্যমে উন্নয়নের চিহ্ন রেখে যাচ্ছেন এই উপজেলায়। বিশেষ করে উপবন পর্যটন কেন্দ্রে সৌন্দর্যের রূপ দিয়ে একটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। যার সুফল ভোগ করবে পুরো উপজেলা সদরের মানুষ।

এছাড়া দায়িত্বগ্রহণের পর থেকে চলমান বৈশ্বিক মহামারীর এই সময়ে প্রতিদিনই অফিস করার পাশাপাশি মানুষের অভাব-অভিযোগ পেলে জীবনের ঝুঁকি নিয়ে দূর্গম এলাকায় ছুটে গেছেন মাঠ প্রশাসনের এই নারী কর্মকর্তা।

এদিকে নতুন ইউএনও বেগম সালমা ফেরদৌস যোগদান করায় তাকে অভিনন্দন জানান নাইক্ষ্যংছড়িবাসী। ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্বকরেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ। উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওন চাক,উপজেলা ভাইস- চেয়ারম্যান মংলাওয়ায় মার্মা,উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান,নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন,আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজুল ইসলাম নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মাঈনুদিন খালেদ, প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, বর্তমান কমিটির সদস্য ও সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, মোঃ জয়নাল আবেদীন টুক্কু, হাফিজুল ইসলাম চৌধুরী, আব্দুর রশিদ,সাবেক সাধারণ সম্পাদক মাহামদুল হক বাহাদুর, মোঃ ইউনুছ,মোঃ তৈয়ব উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দু সাত্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন মেম্বার, সাবেক কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ইরফান মোঃ রাইহান, সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু,।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!