নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২১, ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২৬ জন

বিয়ে করতে এসে ধরা খেলেন তিন প্রতারক

Copy Link

রাঙ্গুনিয়া(চট্রগ্রাম)প্রতিনিধিঃচট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়নের শিরাজিপাড়া গ্রামের দিনমজুর এক গরিবের মেয়েকে বিয়ে করতে আসা ৩ প্রতারককে ধরেছেন স্থানীয় এলাকাবাসী।

গেল শুক্রবার(১৬ জুলাই)সন্ধ্যায় এ ঘটনা ঘটে, কনে’র বাবা জানান,শুক্রবার(১৬ জুলাই) সন্ধায় “আকদ” পড়ে ১৫ জন বরযাত্রী এসে মেয়েকে নিয়ে যাওয়ার কথা থাকলেও বর পক্ষ থেকে আসে তিন জন।বর মোহাম্মদ হোসেন(৪২),কথিত মামা মনছুর(৫৫) ও কথিত বন্ধু মোহাম্মদ তসলিম(৩৫)-কে সাতে নিয়ে বিয়ে করতে আসেন।যারা সঠিক ডকুমেন্টস দিতে ব্যার্থ হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু তাহের মেম্বারের সাতে কথা বললে তিনি জানান,কন্যার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ায়,এলাকাবাসীর সহযোগিতায় শুক্রবার(১৬-জুলাই) সন্ধায় বিয়ের আয়োজন করেন,আগের’দিন বৃহস্পতিবার কথিত মামার হাতেও তুলে দেন বিশ হাজার টাকা।এবং শুক্রবার খাবারের আয়োজন করেন,এতে খাবার শেষে, আকদ ও কাবিননামা লেখার জন্যে প্রয়োজনীয় পেপার চায়লে বাধে বিপত্তি,জাতীয় পরিচয়পত্র,জম্মসনদ কিছুই দিতে পারে না বরপক্ষেত তিন সদস্য,বরের কাছে ছিলো আগের বিয়ের কাবিন নামা,আগের স্ত্রী মারা গেছেন বললেও দিতে পারেনি কোন মৃত্যু সনদ,বরের বাড়ি বরকল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে। পিতা আমির খান ও মাতা মরিয়ম খাতুন। তবে মামা এবং বন্ধু পরিচয় দেওয়া মোহাম্মদ মনছুর ও বন্ধু তসলিম এর বাড়ি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী গ্রামে।পরিবারের আত্নীয় সেজে আসা ব্যাক্তিদের ঠিকানার ভিন্নতা কেন জানতে চায়লে বেরিয়ে আসে আসল রহস্য।এতে মেয়ে বিয়ে দিতে আপত্তি জানান ক’নে পক্ষ।

কথিত বন্ধু তসলিম(৩৫)জানান আমি বর’কে চিনি না, আমি মনচুরের কথায় এসেছি,মামা সেজে আসা মনছুর জানান তাকে ৫ হাজার টাকা দিয়ে ছদ্মবেশী মামা সাজিয়ে নিয়ে এসেছিলো।যেখানে তসলিম কেও ৫ হাজার টাকা দেওয়ার কথা।কিন্তু তসলিম সেটি অস্বীকার করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান,মেয়ের পিতা গরিব হওয়ায়,এলাকাবাসী তাদের আটক করে রেখেছে,এবং বরের পরিবার কে খবর দিয়েছে,সামাজিক ভাবে একটা সুরাহা করার জন্য।যদি বরের পরিবার না আসে,তবে আইনিপদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিবেন বলে জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!