নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২১, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৭ জন

এক মায়ের জরুরি অক্সিজেন প্রয়োজন:ফেসবুকে মেসেজ পেয়ে মধ্যরাতে ছুটে যান ছাত্রলীগ নেতা জিলানী

Copy Link

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে।দেশের অন্যান্য অঞ্চলের মত চট্টগ্রামের সীতাকুণ্ডে ও বেড়েছে করোনা প্রকোপ।করোনা পরিস্থিতি বেগতিক তাই দিন দিন করোনা ভাইরাস এর ভয়াল থাবায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর হার। দেশের এই কঠিন মূহুর্তে সীতাকুণ্ডের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মুমূর্ষু রোগীর বিপদে প্রতিনিয়ত বন্ধুর পরিচয় দিয়ে যাচ্ছেন।

কারো ত্রাণ সামগ্রী প্রয়োজন সেখানে ছাত্রলীগ নেতা জিলানী।কারো জরুরি অক্সিজেন দরকার সেই কঠিন মূহুর্তেও ছাত্রলীগ নেতা জিলানী ছুটে যান।নিজের জিবনের মায়া ত্যাগ করে তিনি এই কঠোর লক ডাউনের মধ্যে ছুটে চলেন এবং মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সাধারণ মানুষের কল্যাণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

করোনা ভাইরাস এর শুরু থেকেই একের পর এক জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে তিনি ব্যস্ত রেখেছেন।শুধু করোনা ভাইরাস নয় অন্যান্য সময়েও অসহায়,গরীব,দুঃস্থদের ও সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের পাশে তিনি দাঁড়ান। গতকাল তার উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত সীতাকুণ্ডের সকল শ্রেণীপেশার মানুষের কাছে আজিবন স্মরণীয় হয়ে থাকবে।মায়ের জরুরি অক্সিজেন প্রয়োজন।কোন ভাবেই অক্সিজেন সংগ্রহ করতে পারছিলেন না এক যুবক।এদিকে ওই যুবকের মায়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে ‌।মায়ের এমন কঠিন মূহুর্তে কোন উপায় না পেয়ে ওই যুবক ফেসবুকে মেসেজ দেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানীকে।তিনিও একজন মায়ের এমন পরিস্থিতির কথা শুনে সঙ্গে সঙ্গে সাড়া দেন।যুবকের মা’কে হাসপাতালে ভর্তি করাতে বললেন এবং তিনি অক্সিজেন ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন।মধ্য রাতে রাতে প্রচুর বৃষ্টি পড়ছিল তখন ঠিক সেইসময় অক্সিজেন ব্যবস্থা করেন তিনি।

এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা এস এম রিয়াদ জিলানী বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস যখন বাংলাদেশে আঘাত হানে।তখন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের ন্যায় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ দাফন কাফন থেকে শুরু করে খাদ্য সহায়তা এবং জরুরি এম্বুলেন্স সেবা দিয়ে আসছে।তৃণমূল ছাত্রলীগ থেকে শুরু করে ছাত্রলীগের সকল ইউনিট কেউ মাস্ক বিতরণ করছে,কেউ অক্সিজেন সেবা দিচ্ছে,আর কেউ খাদ্য সহায়তা করে গিয়েছেন এবং করোনা ভাইরাস এর দ্বিতীয় ডেউয়ে তা বিদ্যমান রয়েছে।তিনি বলেন, প্রাণঘাতী ভাইরাস যতদিন থাকবে ততদিন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!