নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২১, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০০ জন

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬মামলায় জরিমানা আদায়

Copy Link

রাঙ্গুনিয়া চট্রগ্রাম প্রতিনিধিঃরাঙ্গুনিয়ায় সরকার ঘোষিত চলমান লকডাউনের ৮ম দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-৭ এর সদস্যরা। অভিযানে বিধিনিষেধ অমান্য করায় ৬ মামলায় ১৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে অভিযান অব্যাহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী রাঙ্গুনিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান’কালে ৬ মামলায় ১৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।যারা অপ্রয়োজনীয় ভাবে বের হয়েছে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে আসা যানবাহনকে ফিরিয়ে দেওয়া হয় এবং সতর্ক করা হয়। লকডাউন কার্যকরে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট(ভূমি)রাজীব চৌধুরী।

এদিকে লকডাউনের ৮ম দিনেও সড়কে যানবাহন ও সাধারণ মানুষের আনাগোনা বেড়েছে। অলিগলিতে দোকানপাট খোলা রেখে আড্ডা ও ঘুরাঘুরি অব্যাহত রয়েছে। বিভিন্ন সাপ্তাহিক বাজারেও লোকজন স্বাস্থ্যবিধি না মেনে ঘুরাফেরা করতে দেখা যায়।

সাধারণ মানুষের এই বেপরোয়া ঘুরাঘুরির কারণে রাঙ্গুনিয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাঙ্গুনিয়ায় ৪০টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে আজ রাঙ্গুনিয়ায় মোট শনাক্ত ৫৬০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫০০ জন এবং এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। দিন দিন রাঙ্গুনিয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। তাই সরকারি বিধিনিষেধ মেনে সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!