পেকুয়া (কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজার জেলার পেকুয়ায় বান্ধবীর বাড়িতে পা পিচলে পরে বিদ্যুততারে জড়িয়ে পটু (১৫) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৪জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম সুতাচোরা গ্রামে এ ঘটনা ঘটে। পটু ওই গ্রামের আব্দু রশিদের মেয়ে। স্থানীয়সুত্রে জানাগেছে,প্রতিদিনের মত পাশের কামাল হোসেনের মেয়ে বান্ধবী রেশমির বাড়িতে যায় পটু। বাড়িতে দুই বান্ধবী বসে গল্পগোজব করে। পটু প্রকৃতির ডাকে টয়লেটে গেলে হঠাৎ পা পিচলে পড়ে যায়। এ সময় সে বিদ্যুততারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে প্রান হারান পটু। এদিকে বাড়ির লোকজন তাকে পেকুয়া ডাক্তার মুজিবুর রহমানের নুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানায়,ঘটনাটি খুবই মর্মান্তিক। তার দুরসম্পর্ক মামার বাড়িতে এসে দুর্ঘটনার শিকার হয়েছে মেয়েটি। ঘটনাস্থলে পুলিশ আছে। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না পেলে লাশ দাফন করা হবে।
No tags found for this post.
মন্তব্য করুন