নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬২ জন

রোয়াংছড়ির ওমর ফারুকের খুনীদের গ্রেফতার দাবীতে পিসিএনপির সংবাদ সম্মেলন

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম মসজিদের ইমাম ওমর ফারুককে হত্যার অর্ধমাস পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শুক্রবার ২জুলাই সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।

লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান বলেন, ওমর ফারুক হত্যার অর্ধমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত খুনি গ্রেফতার হয়নি। সন্ত্রাসীদের শিকড় অনেক গভীর, হত্যাকারীদের এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় ওমর ফারুক হত্যাসহ পার্বত্য এলাকায় সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে যৌথ অভিযানের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তিন পার্বত্য জেলায় উপজাতীয় পরিবারকে ধর্মান্তরিত করে খ্রিষ্টান বানানো হচ্ছে। এই কর্মতৎপরতা দিন দিন বাড়ছে পাহাড়ে। পাহাড়ি যেসব জনগোষ্ঠীর লোকসংখ্যা তুলনামূলকভাবে কম, তাদের প্রায় শতভাগ খ্রিষ্টান হয়ে গেছে। শহীদ ওমর ফারুকের পরিবারকে সেনাবাহিনী ও পুলিশের প্রতিনিয়ত নিরাপত্তা এবং জেলা প্রশাসন কর্তৃক ওই পরিবারকে অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ সভাপতি ক্যাপ্টেন (অবঃ) তারু মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মোহাম্মদ মিজান,শাহ জালাল ইকবাল মাহমুদসহ জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেল ১৮ জুন শুক্রবার রাতে নামাজ আদায় শেষে বাইরে ডেকে এনে গুলি করে হত্যা করা হয় মসজিদে ইমাম নওমুসলিম ওমর ফারুককে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!